গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National গণতন্ত্রের দিন, প্রধানমন্ত্রীর ভোট-বার্তা

    গণতন্ত্রের দিন, প্রধানমন্ত্রীর ভোট-বার্তা

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    অসম, কেরলম এবং পুদুচেরির বাসিন্দাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় তিনটি পৃথক পোস্ট করে তিনি ভোটদানের হার আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।
    বিশেষত মহিলা এবং যুবদের আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার অনুরোধ করেছেন। মনে করিয়ে দেন যে, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। ইংরাজি, অসমিয়া, মলায়লম ও তামিল ভাষায় বার্তা দিয়েছেন তিনি। আলাদা করে উৎসাহিত করেছেন মহিলা ও যুব সম্প্রদায়কে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম এবং দক্ষিণ ভারতের কেরলমের পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট হচ্ছে।