
হরিয়ানার ফরিদাবাদ জেলার গ্রিনফিল্ড কলোনীতে বাড়ির এসি ফেটে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শচীন কাপুর, তাঁর স্ত্রী রিঙ্কু কাপুর এবং মেয়ে সুজন কাপুর। এমনকী বাড়ির পোষা কুকুরেরও মৃত্যু হয়েছে।
জানা যাচ্ছে, ওই এলাকায় একটি বাড়ির প্রথম তলায় এসি ফেটে আগুন লেগে যায়। সেই আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়তে মৃত্যু হয় একই পরিবারের তিনজনের। জানা যাচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করেছে।
রবিবার রাতে হঠাৎ করেই একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এর পর ঘর থেকে ধোয়া ও আগুন বের হতে থাকে। তবে স্থানীয় লোকজন এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।









