গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পাকিস্তানে যাত্রিবাহী গাড়িতে জঙ্গি হামলা, মৃত ৩৮

    পাকিস্তানে যাত্রিবাহী গাড়িতে জঙ্গি হামলা, মৃত ৩৮

    0
    144

    আবারও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যাত্রিবাহী গাড়িতে জঙ্গি হামলায় কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

     

     

    শিশু এবং মহিলা-সহ আহতের সংখ্যাও অনেক। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়িতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। হামলা ঘটনাটি হয়েছে ওচুট কালিতে। গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। ওচুত কালিতে রাস্তার এক জায়গায় মোড় ঘুরতেই যাত্রিবাহী গাড়ি লক্ষ্য এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এই হামলার ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই হামলার ঘটনার এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। মঙ্গলবারই খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ১২ পাকিস্তানি সেনার। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আবারও সেই খাইবার পাখতুনখোয়ায় হামলা চালিয়েছে জঙ্গিরা। ওই হামলার পরে পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের সংঘর্ষে ছ’জন জঙ্গির মৃত্যু হয়।

     

    তবে এই হামলার নেপথ্যে কারা জড়িত ছিল, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি পাকিস্তান সেনা। 

     

    ছবি  সৌজন্যে : এক্স