গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International সেনানিবাসে খালেদা-ইউনূস বৈঠক, জল্পনা    

    সেনানিবাসে খালেদা-ইউনূস বৈঠক, জল্পনা    

    0
    111
    IMG 20241121 WA0002
    IMG 20241121 WA0002
    ঢাকায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর আগ্রহ তৈরি হয়েছে।
    দীর্ঘ ১৫ বছর পর হুইল চেয়ারে চেপে সেনা নিবাসে গিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা নিবাসের সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।সেখানেই খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে।এরপরেই বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে অগস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এরপরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ২০২৫ সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব। কিন্তু সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন হতে পারে। অন্যদিকে সেনানিবাসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনসাধারণের পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আন্দোলনের পরবর্তী সময়েও সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
    এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেছেন।
    ছবি  সৌজন্যে : নিজস্ব