গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লির ২১ চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর 

    দিল্লির ২১ চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর 

    0
    208
    আর জি কর-কাণ্ডের প্রতিবাদের জেরে দিল্লির ২১ জন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘন করে বেআইনি জমায়েতের অভিযোগ উঠেছে।
    ওই ২১ জন চিকিৎসক দিল্লির এইমস, সফদরজং, রাম মনোহর লোহিয়া-সহ বিভিন্ন বড় হাসপাতালে কর্মরত।পুলিশ জানিয়েছে, সম্প্রতি আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধরণ ও খুনের প্রতিবাদে দিল্লির নির্মাণ ভবনের সামনে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিক্ষোভ দেখিয়েছেন ওই ২১ জন চিকিৎসক। ওই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তুঘলক রোড থানায়। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ধারা ১৪৩-এর অধীনে চিকিৎসকদের বিরুদ্ধে বেআইনি সমাবেশের পাশাপাশি ফৌজদারি কার্যবিধি কোডের ১৪৪ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, মৌলানা আজাদ রোডের কাছে নির্মাণ ভবনের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তা সত্ত্বেও চিকিৎসকরা সেখানে জমায়েত হয়ে স্লোগান দিয়েছেন।