গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে 

    অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে 

    0
    157
    ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁর জ্বর হয়েছিল।
    কিন্তু রাতে জ্বর না-কমায় বিমানকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। কোনও সংক্রমণ থেকে জ্বর কি না, মঙ্গলবার তা পরীক্ষা করে দেখা হচ্ছে। দলীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন বিমান বসু। মালদহ থেকে শরীর খারাপ হয় তাঁর। জ্বর না-কমায় সোমবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি বিমান বসু।
    চেয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটেই তাঁর চিকিৎসা হোক। অনেক বুঝিয়ে বিমান বসু’কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
    ছবি  সৌজন্যে :সংগৃহীত