গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ম্যানসিটির চ্যাম্পিয়নশিপ বাতিলে পার্টি দেবেন ক্লপ

    ম্যানসিটির চ্যাম্পিয়নশিপ বাতিলে পার্টি দেবেন ক্লপ

    0
    147
    ছবি সৌজন্যে : এক্স

    প্রাক্তন লিভারপুল ম্যানেজার ইয়ূর্গেন ক্লপ বলেছেন, যদি প্রিমিয়ার লিগ কতৃপক্ষ আর্থিক নিয়ম ভঙ্গের কারণে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নশিপ কেড়ে নেয়, তাহলে তিনি মায়োর্কায় তার বাংলোতে একটি বিশাল পার্টি দিবেন।

    প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১১৫টি আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে সিটির বিরুদ্ধে একটি স্বাধীন কমিশন গঠন করে। যারা এখনও কাজ করে চলেছে।সেপ্টেম্বর থেকে চলছে শুনানিও।তবে সিটির পক্ষ থেকে সবসময় এসব অভিযোগ অস্বীকার করে আসছে।রেড বুলের বিশ্বের ফুটবল প্রধান হিসেবে প্রথম প্রকাশ্য আলোচনায় ক্লপকে জিজ্ঞাসা করা হয়েছিল, কমিশন যদি সিটিকে দোষী সাব্যস্ত করে এবং তাদের চ্যাম্পিয়নশিপগুলো বাতিল করে, তাহলে তার প্রতিক্রিয়া কী হবে। জবাবে প্রাক্তন লিভারপুল বস বলেছেন, তিনি যখন লিভারপুল থেকে চলে আসছিলেন তখন ওই আলোচনা করেছিলেন। তিনি মায়োর্কায় খুব বেশি সময় কাটাননি, কারণ সবসময় এদিক-সেদিক ছুটে বেড়িয়েছেন। কিন্তু যদি এটা ঘটে, সবাইকে বলে রেখেছেন, ফ্লাইট বুক করে মায়োর্কায় চলে আসার জন্যে।

    বিয়ার কিনবেন,সব খরচ তাঁর। ইয়ূর্গেন ক্লপ-র বাগানে উৎসব হবে।ক্লপ আরো বলেছেন, তিনি শুনানি সম্পর্কে বিস্তারিত জানেন না, যা ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল, এবং তিনি এটাও জানেন না কখন রায় হবে।