
সমাজে মাফিয়াদের কোনও জায়গা নেই। মালদহের প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বক্তব্যের শুরুতেই মালদহের নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন মালদহের সঙ্গে বিহার, ঝাড়খণ্ডের সীমানা রয়েছে। এছাড়া বাংলাদেশ সীমান্তও রয়েছে। সীমান্তবর্তী এই এলাকায় যাতে কোনও সুষ্কৃতী না ঢুকতে পারে সে বিষয়েও প্রশাসনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এরপরেই ভশিয়ারি দিয়ে বলেছেন সমাজে মাফিয়াদের কোনও আফগা নেই। যাঁরা সন্ত্রাস চালায় এই সমাজে তাদের কোনও জায়গা নেই। যাঁরা মানুষকে ভালবাসেন তাঁরাই তাঁর স্বর্গ।
মুর্শিদাবাদের সভার পর সোমবারই মালদায় পৌঁছে নিহত দুলাল সরকারের বাড়ি গিয়েছিলেন। মালদার অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই জেলার রাজনীতিটা ঠিক তিনি বোঝেন না।









