গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata দ্বিতীয় দফার রণকৌশল সাজাতে বৈঠক কমিশনের

    দ্বিতীয় দফার রণকৌশল সাজাতে বৈঠক কমিশনের

    0
    19
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দ্বিতীয় দফার ভোটের আগে রণকৌশল সাজাতে ধনধান্য স্টেডিয়ামে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ভোটের নিরাপত্তায় যুক্ত সব আধিকারিকরা ছাড়াও সমস্ত বাহিনী, পুলিশ, পুলিশ পর্যবেক্ষক, রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় বৈঠক করেছে নির্বাচন কমিশন।

    কলকাতার পুলিশ কমিশনার, ট্রাফিকের ওসিরাও বৈঠকে ছিলেন। এছাড়া বৈঠকে ছিলেন কলকাতা উত্তর এবং দক্ষিণের ডিইও। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের তরফে সুব্রত গুপ্ত। ভোটের দিন কী করণীয়, কী করণীয় নয়। কোথাও কোনও ঘটনা ঘটলে দ্রুত কী পদক্ষেপ নিতে হবে। সবকিছুই আলোচনা করা হয়েছে বৈঠকে।

    ভোটের দিন বাহিনী, পুলিশ অ্যারেজমেন্ট কি থাকবে তাও বৈঠকে ঠিক করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে মূলত হিংসা ভয়মুক্ত ভোট করার লক্ষ্যেই এই সমন্বয় বৈঠক করা হয়েছে।