গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অঙ্ক অলিম্পিয়াডে বাজিমাত কলকাতার কিশোরীর, গর্ববোধ মোদীর

    অঙ্ক অলিম্পিয়াডে বাজিমাত কলকাতার কিশোরীর, গর্ববোধ মোদীর

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স
    অঙ্কের অলিম্পিয়াডে বাজিমাত করেছেন কলকাতার কিশোরী। মন কি বাত-এর ১৩৩ তম পর্বে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    কলকাতার ১৬ বছরের শ্রীময়ী বেরার সঙ্গে ভারতের চার সদস্যের অলিম্পিয়াড দলের প্রশংসা করেছেন। যে দলে ছিলেন মুম্বইয়ের ১৬ বছরের শ্রেয়া শান্তনু মুগড়া, তিরুবনন্তপুরমের ১৭ বছরের সঞ্জনা চাকো এবং চেন্নাইয়ের ১৭ বছরের শিবানী ভরত কুমার। তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সেই ইউরোপিয়ান গার্লস ম্যাথেমেটিকাল অলিম্পিয়াডে ষষ্ঠ স্থান অধিকার করেছে ভারত। যা ভারতের সেরা পারফরম্যান্স। কিশোরী দলের প্রতি গর্ববোধ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই অলিম্পিয়াডে ভারতের মেয়েরা এখনও পর্যন্ত সবথেকে সেরা পারফরম্যান্স করেছে।
    এই প্রতিভাবান দলকে নিয়ে অত্যন্ত গর্বিত।সেইসঙ্গে নরেন্দ্র মোদী জানিয়েছেন, শ্রেয়া সোনা জিতে ইতিহাস গড়েছেন। সঞ্জনা জিতেছেন রুপো। ব্রোঞ্জ পেয়েছেন শিবানী।