
বর্তমান বিশ্বে বাড়তে থাকা সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে ভগবান গৌতম বুদ্ধ-র বাণী আরও বেশি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন কি বাত-এর ১৩৩ তম পর্বে প্রধানমন্ত্রী বলেছেন, এই শিক্ষাই মানুষকে শান্তি, সহমর্মিতা এবং জীবনে ভারসাম্য বজায় রাখতে অনুপ্রাণিত করে। মে মাস একটি শুভ উপলক্ষ দিয়ে শুরু হচ্ছে। কয়েক দিনের মধ্যেই বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন করা হবে। তিনি দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানাচ্ছেন। ভগবান গৌতম বুদ্ধের জীবনবাণী আজও সমান প্রাসঙ্গিক। তিনি শিখিয়েছেন, শান্তি ভিতর থেকেই শুরু হয় এবং নিজের উপর জয়লাভই সবচেয়ে বড় জয়। আজ বিশ্ব যে ধরনের উত্তেজনা ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে বুদ্ধের চিন্তাধারা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার চিলিতে লাদাখে জন্মগ্রহণকারী ড্রুবপোন ওতজের রিনপোছে একটি সংগঠন চালাচ্ছেন, যা বুদ্ধের বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে।








