গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সাঁজোয়া গাড়ির ছবি পোস্ট করে অভয় সিআরপিএফ-র ডিজি-র

    সাঁজোয়া গাড়ির ছবি পোস্ট করে অভয় সিআরপিএফ-র ডিজি-র

    0
    13
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    দ্বিতীয় দফার ভোটের আগে সাজোঁয়া গাড়ির ছবি পোস্ট করেছেন সিআরপিএফ-র ডিজি জিপি সিং। ভিডিও দেখা যাচ্ছে সারি সারি সাঁজোয়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

    বিধানসভা ভোটের পরিস্থিতি সামাল দিতে বাহিনীর সাঁজোয়া গাড়ি মোতায়েন করা হয়েছে বলে ভিডিওয় উল্লেখ করা হয়েছে। ভোটারদের মনে আস্থা ফেরাতে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ডায়মণ্ডহারবারের নোদাখালিতে রুটমার্চ করেন ডিজি জিপি সিং। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। হিংসা মুক্ত নির্বাচন করতে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকদের কাজ করতে নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় দফায় ১৪২ আসনের ভোট। মোতায়েন থাকছেন ২ হাজার ৩২১ কোম্পানি বাহিনী।

    মানুষকে অভয় দিতে রাস্তায় নেমেছেন খোদ সিআরপিএফের ডিজি। এদিকে অবার শুধু বুথ নয়, বুথমুখী রাস্তাতেও বসছে সিসিক্যামেরা। কলকাতা এবং হাওড়ায় সমস্ত ঘিঞ্জি এলাকার বুথমুখী রাস্তাতেই এই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।