
দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র দাবদাহে হাঁসফাঁস দশার মধ্যে তা কিছুটা স্বস্তি ডেকে আনবে বলেই মনে করা হচ্ছে।
কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। কলকাতায় রবিবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আপাতত আগামী শনিবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আটটি জেলায় আলাদা করে কমলা সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবারের জন্য।
রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।







