গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ৫৩৮ অবৈধ অভিবাসীকে গ্রেফতার ট্রাম্প প্রশাসনের 

    ৫৩৮ অবৈধ অভিবাসীকে গ্রেফতার ট্রাম্প প্রশাসনের 

    0
    162
    ছবি সৌজন্যে : এক্স
    মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই ৫০০-রও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করল প্রশাসন। শুরু হয়েছে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া।
    ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার তিন দিনের মধ্যেই শুরু হয়ে গিয়েছে বিনা নথিতে আমেরিকায় বসবাস করা ভিনদেশিদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। প্রথম ধাপে গ্রেফতার করা হয়েছে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে। শুক্রবার হোয়াইট হাউসের তরফে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তিনি জানিয়েছেন, ধৃতেরা সকলেই নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে একটি সন্ত্রাসবাদী সংগঠনের চার সদস্যও রয়েছেন। বাকিদের অনেকে আবার শিশুদের উপর যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত। ইতিমধ্যেই তাদেরকে নিজের নিজের দেশে পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছে আমেরিকা। সামরিক বিমানে করে তাদেরকে দেশে পাঠানো হচ্ছে।
    দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের নজর রয়েছে অবৈধ অভিবাসীদের উপর। চুরি-ছিনতাইয়ে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ধরপাকড় করতে লেকেন রিলে অ্যাক্ট নামে একটি নতুন আইন আনার পথে এগোচ্ছে আমেরিকা।