গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ব্লকবাস্টার : প্রস্তাব ফেরান শাহরুখ 

    ব্লকবাস্টার : প্রস্তাব ফেরান শাহরুখ 

    0
    129
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    নব্বই দশকের মাঝামাঝি সময়ে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছিলেন শাহরুখ খান।সেই সময়ে চারবার একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফেরান অভিনেতা শাহরুখ।

    চারবার প্রস্তাব ফেরানো সেই সিনেমার নাম,দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।খবর,নব্বই দশকে বড় প্রোডাকশন হাউজ একটি রোমান্টিক সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেয়।কিন্তু শাহরুখ খান তা প্রত্যাখান করেন। তা-ও একবার নয়, চারবার ফিরিয়ে দেন এটি। পরে শেষ পর্যন্ত কাজটি করতে সম্মতি দেন রোমান্স কিং। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হয়। যশরাজ ফিল্মসের ব্যানারে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমা নির্মাণ করেন আদিত্য চোপড়া। সিনেমায় রাজ ও সিমরান চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান ও কাজল। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। ৪০ কোটি টাকা বাজেটের এ সিনেমা আয় করে ২০০ কোটি টাকা।

    হিসাবটা কেবল বক্স অফিসে নয়, সিনেমাটিতে শাহরুখ-কাজলের রসায়নে ডুবে যান সিনেমাপ্রেমীরাও।ছবির মেহেন্দি লাগা কে রাখনা গানটি আজও বিয়েবাড়িতে বাজানো হয়।