গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ৪৮ ঘণ্টা দল বেঁধে বাইকযাত্রা বন্ধ! বলল হাইকোর্ট

    ৪৮ ঘণ্টা দল বেঁধে বাইকযাত্রা বন্ধ! বলল হাইকোর্ট

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ৪৮ ঘণ্টা দল বেঁধে বাইক চালানো যাবে না, জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সেই সঙ্গে ব্যক্তি স্বাধীনতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
    বলা হয়েছে, কেউ যদি বাইক নিয়ে হাওয়া খেতে বেরোতে চান, তবে তাতে বাধা দেওয়া যাবে না। গ্রুপ রাইডিং-এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। সিঙ্গল বেঞ্চ বাইক নিয়ে এর আগে যে রায় দিয়েছিল, তাতে ডিভিশন বেঞ্চ পুরোপুরি হস্তক্ষেপ করেনি।ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছিল কমিশন। তা‌ নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ কমিশনের সেই নির্দেশে কিছু সংশোধন করে দিয়েছিল। বলা হয়েছিল, বাইক র‌্যালি নিষিদ্ধ থাকবে। ভোটের ১২ ঘণ্টা আগে জরুরি প্রয়োজন ছাড়া যাত্রী নিয়ে যাওয়া নিষিদ্ধ। ভোটের দিন পরিবার নিয়ে বাইকে করে ভোট দিতে যাওয়া যাবে।
    একক বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কমিশন। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে সেই সংক্রান্ত শুনানি হয়েছে।