গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ভূতুড়ে ভোটার ধরতে তদন্তের দাবি তৃণমূলের 

    ভূতুড়ে ভোটার ধরতে তদন্তের দাবি তৃণমূলের 

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স

    ভূতুড়ে ভোটার ইস্যুতে এবার তদন্তের দাবিতে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও ডেরেক’ও ব্রায়েন। নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের হুঁশিয়ারি, বিজেপিকে কোনওভাবে গণতন্ত্র নষ্ট করতে দেওয়া হবে না। সাগরিকা ঘোষ বলেছেন, এটা প্রমাণিত যে ভোটার তালিকায় জালিয়াতি হয়েছে। আধার, লাইসেন্স, পাসপোর্ট নম্বর আলাদা হওয়া সত্ত্বেও কীভাবে শুধুমাত্র ভোটার কার্ডের এপিক নম্বর এক হয়?

    এটা একটা দুর্নীতি। শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন কমিশন রবিবার সকালে যে বিবৃতি প্রকাশ করেছে তা সন্তোষজনক নয়। এই ঘটনার অবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন। বিজেপি এই দুর্নীতির মাস্টারমাইন্ড। কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নাম প্রকাশ্যে আনা হোক। গ্রেফতার করা হোক। তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন ভূতুড়ে ভোটার ইস্যুর জোরাল সমালোচনা করেন।

    প্রথমবার রাজ্য বিধানসভায় ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকের মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তৃণমূল নেত্রী।ভূতুড়ে ভোটার চিহ্নিতকরণে কমিটিও গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সির নেতৃত্বে ওই কমিটি গঠন করেন।