গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National পাকিস্তানকে মোক্ষম জবাব, সরব শমীক-রবিশঙ্কর 

    পাকিস্তানকে মোক্ষম জবাব, সরব শমীক-রবিশঙ্কর 

    0
    173
    ছবি : সংগৃহীত
    পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় পরিচয় জিজ্ঞাসা করে পর্যটকদের খুনের পিছনে জঙ্গিদের উদ্দেশ্য ছিল দেশজুড়ে হিংসা ছড়ানো। বিদেশযাত্রার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। 
    তিনি বলেছেন, তবে ভারত সরকার এবং দেশের তিন বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে সুনির্দিষ্টভাবে অপারেশন সিঁদুর চালিয়েছিল, যারফলে সমস্ত জঙ্গিঘাঁটি গুলিকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। বাইট : শমীক ভট্টাচার্য। 
    অন্যদিকে, বিজেপির লোকসভার সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, পহেলগাঁওয়ে যে হত্যালীলা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো চালিয়েছিল, তাদের মোক্ষম জবাব দিয়েছে ভারতের তিন বাহিনী। অপারেশন সিঁদুর-র সাফল্যকথা তুলে ধরতে গোটা ভারতের সমস্ত সাংসদরা একত্র হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে পাকিস্তানের মুখোশ খুলবে। বাইট : রবিশঙ্কর প্রসাদ।