গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মোদীর মিটিং ছাড়লেন নীতীশ কুমার 

    মোদীর মিটিং ছাড়লেন নীতীশ কুমার 

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা এনডিএ জোটের মুখ্যমন্ত্রীদের বৈঠক মাঝপথে ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বেরিয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তবে শোনা যাচ্ছে, নীতীশ কুমার অসুস্থবোধ করছিলেন। আবার বৈঠকে যোগ দেবেন তিনি।
    নীতীশ কুমার বেরিয়ে যাওয়ার সময় দিল্লির অশোকা হোটেলে তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসেন বিজেপি নেতা বিনোদ তাওড়ে। বিহার নির্বাচনকে পাখির চোখ করে এনডিএ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব।
    হাজির এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাজের সঙ্গে যাতে এনডিএ শাসিত রাজ্যের কাজের সমন্বয় ও সাযুজ্য থাকে, তা নিশ্চিত করতেই বৈঠক ডাকা হয়। অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং জাতি ভিত্তিক জনসুমারি নিয়ে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে এই বৈঠকে।