গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অটল বিহারীর জন্য তৃণমূলের জন্ম, খোঁচা শমীকের 

    অটল বিহারীর জন্য তৃণমূলের জন্ম, খোঁচা শমীকের 

    0
    61
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্যই কংগ্রেসের গর্ভ থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। কলকাতার বড়বাজারে অটল বিহারী বাজপেয়ীর সপ্তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
    তিনি বলেছেন, কংগ্রেসের যখন গর্ভ যন্ত্রণা উঠেছিল, তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে তৃণমূলের জন্মও হতো না, আর সূর্য্যের আলো দেখতে পারতো না কোনোদিনও। আর সেই দল এখন বিজেপির কর্মীদের খুন করছে।শমীকের আরও মন্তব্য, তৃণমূল কংগ্রেস এখন বিজেপিকে বাঙালি অস্মিতা থেকে শুরু করে দেশপ্রেম শেখাচ্ছে। এর থেকে ভারতের ইতিহাসে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না।
     এদিকে, এর আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী-র মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতিকে চিরঅম্লান রাখতে একটি মূর্তি স্থাপন করা হয়েছে কলকাতার কালাকার স্ট্রিট ও রতন সরকার গার্ডেন স্ট্রিটে। সেই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।