গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports নাটকীয় জয়ে সিজন শুরু লিভারপুলের

    নাটকীয় জয়ে সিজন শুরু লিভারপুলের

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স

    প্রিমিয়ার লিগ ট্রফি ধরে রাখার অভিযানের প্রথম ম্যাচে নাটকীয় জয়ে শুরু করল লিভারপুল। অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

    ম্যাচের শুরুতে শ্রদ্ধা জানানো হয় লিভারপুলের প্রাক্তন তারকা দিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভাকে। জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুল তারকা দিয়োগো জোতা।এক মিনিট নীরবতা এবং ২০ মিনিটে করতালির মধ্য দিয়ে তাদের স্মরণ করা হয়।জোটা একসময় লিভারপুলের ২০ নম্বর জার্সি পরতেন। ম্যাচে লিভারপুলের নতুন সাইনিং হুগো একিতিকে প্রথমে গোল করেন এবং পরে দ্বিতীয়ার্ধে কোডি গাকপোকে অ্যাসিস্ট করে ২-০তে এগিয়ে দেন দলকে।তবে বোর্নমাউথের আঁতোয়ান সেমেনিও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান। এর মাঝেই এক বিতর্কিত ঘটনা ঘটে—সেমেনিও রেফারিকে জানান, গ্যালারি থেকে তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়েছে। পুলিশ তৎক্ষণাৎ ওই দর্শককে মাঠ থেকে বের করে দেয়।শেষদিকে নাটকীয়তায় ভরপুর ম্যাচে ৮৮ মিনিটে ফেদেরিকো কিয়েসা তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করে লিভারপুলকে ফের এগিয়ে নেন। এরপর অতিরিক্ত সময়ে মোহাম্মদ সালাহ গোল করে জয়ের ব্যবধান বাড়ান।এই ম্যাচে গোল করে ইতিহাস গড়েছেন মিসরীয় তারকা সালাহ।ইনজুরি সময়ে তার গোল লিভারপুলকে স্বস্তি দেওয়ার পাশাপাশি প্রিমিয়ার লিগ কিংবদন্তি অ্যান্ড্রু কোলের রেকর্ডে ভাগ বসাল।সালাহর এখন মোট ১৮৭টি লিগ গোল,যা তাকে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। তার ওপরে রয়েছেন শুধু ওয়েইন রুনি ২০৮, হ্যারি কেইন ২১৩ ও অ্যালান শিয়ারার ২৬০ গোল।তবে জয়ের আনন্দের মাঝেই চিন্তার ভাঁজ লিভারপুল শিবিরে।

    কারণ, ডিফেন্সে বারবার ভেঙে পড়ছে দলটি। বোর্নমাউথের বিপক্ষেও দুটি গোল হজম করতে হয়েছে কাউন্টার অ্যাটাকে।গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তারা আক্রমণভাগে হুগো একিতিকে ও ফ্লোরিয়ান ভার্টজকে দলে নিলেও রক্ষণভাগ এখনো দুর্বল মনে হচ্ছে।