গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National রাতভর বৃষ্টি, মুম্বইয়ে বাড়ি ধসে মৃত ২, লাল সতর্কতা জারি

    রাতভর বৃষ্টি, মুম্বইয়ে বাড়ি ধসে মৃত ২, লাল সতর্কতা জারি

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স
    একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের বাণিজ্যনগরী মুম্বই। শহরের ভিখরোলি পশ্চিমে বাড়িধসে ২ জনের মৃত্যু হয়েছে। এক রাতের বৃষ্টিতে দাদর এবং বান্দ্রা স্টেশনের কাছে ডুবেছে রেললাইনও। আবহাওয়া দফতরের তরফে মুম্বই এবং সংলগ্ন রায়গড় জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
    শুক্রবার সকাল থেকেই হালকা এবং মাঝারি বৃষ্টি শুরু হয়েছিল মুম্বইয়ের বিস্তীর্ণ অংশে। ভারী বৃষ্টি শুরু হয় রাত ১১টা থেকে। চলে ভোর ৫টা পর্যন্ত। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বইয়ে পূর্ব এবং পশ্চিম দিকের শহরতলি। কুরলা, চেম্বুর এবং আন্ধেরির বহু এলাকায় এক থেকে দেড় ফুট পর্যন্ত জল জমে গিয়েছে।
    সড়কপথ, ট্রেনলাইনের পাশাপাশি জল জমেছে মুম্বই বিমানবন্দরেও। তার জেরে আংশিক ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। ইন্ডিগো যাত্রীদের বিমানের নতুন সময় দেখে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিমান দেরিতে ছাড়তে পারে বলে আগাম জানিয়ে রেখেছে বিমান সংস্থাটি।