
রাতভর ঠাকুর দেখে বাড়ি ফেরার সুরাহায় পুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত যাত্রীদের সুবিধার জন্য এই বছরও সারারাত চলবে মেট্রো।
ব্লু লাইন অর্থাৎ দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ, গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ,পার্পেল লাইন জোঁকা থেকে মাঝেরহাট, এবং ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরে চালু থাকছে বিশেষ মেট্রো পরিষেবা। তবে অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত আগামী ২৭ সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ মেট্রো রেল সূত্রে খবর, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ, জোঁকা থেকে মাঝেরহাট, নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরে অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে বিশেষ আকর্ষণ— সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু ও গ্রিন লাইনে সারারাত মেট্রো চলবে।মোট ২৪৬ গুলি মেট্রো পাওয়া যাবে । যার মধ্যে ১২৩ আপ ও ১২৩ ডাউন পরিষেবা।
সকাল ৯টা থেকে রাত ১১ টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে । দিনের ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে ৬ থেকে ৭ মিনিটের ব্যবধান থাকবে।
kolkata-metro-to-run-special-services-at-night-during-durga-puja-2025







