গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment হেনস্তার শিকার অক্ষয় কুমারের মেয়ে

    হেনস্তার শিকার অক্ষয় কুমারের মেয়ে

    0
    155
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা,অনলাইন গেম খেলতে গিয়ে হেনস্থার শিকার। ১৩ বছর বয়সী নিতারার কাছ থেকে অনলাইনে চাওয়া হয় নগ্ন ছবি। মুম্বাইতে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে আয়োজিত সাইবার সচেতনতা মাস -এ হাজির হয়ে এই তিক্ত অভিজ্ঞতার জানিয়েছেন অক্ষয়।

    জানা গেছে,এক ব্যক্তি অনলাইনেই তাঁকে উৎসাহ জোগাচ্ছিল।হঠাৎ করেই নিতারার কাছে জানতে চাওয়া হয়,সে মেয়ে নাকি ছেলে। নিতারা যখন এই ব্যক্তিকে নিজের পরিচয় দেয়, তখনই ব্যক্তির ব্যবহার বদলাতে শুরু করে।অক্ষয় বলেছেন, নিতারা একদিন অনলাইনে ভিডিও গেম খেলছিল। অক্ষয় আরও জানিয়েছেন, নিতারার আসল পরিচয় জানতে পেরেই, ওই ব্যক্তি নগ্ন ছবি চাইতে শুরু।আর তৎক্ষণাৎ নিতারা ওই গেম খেলা ছেড়ে দেয়। অক্ষয়ের কথায়, নিতারা, অক্ষয়কে এবং তাঁর মা টুইঙ্কলকে সবটা জানিয়েছে। অনেকে তো মা-বাবার সঙ্গে এসব শেয়ারই করতে চায় না। তাই সবাইকে একটু সতর্ক থাকা উচিত। তাঁর কথায়,সন্তানদের সঙ্গে মন খুলে কথা বলা উচিত।অক্ষয়ের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন রানি মুখার্জিও।

    সাইবার ক্রাইমের বিরুদ্ধে তিনিও গর্জে উঠলেন। সঙ্গে জানিয়েছেন , এই সাইবার ক্রাইম নিয়ে আরও বেশি সজাগ ও সচেতন হওয়া উচিত।এর জন্য দেশটির সরকারে বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ করারও আবেদন জানিয়েছেন রানি মুখার্জি।