গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার নাবালক প্রেমিক সহ ২

    ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার নাবালক প্রেমিক সহ ২

    0
    180
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ওষুধ খাইয়ে বারুইপুরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে না নাবালক প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
    বাকি একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে ক্লাস নাইনের ছাত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্তর সঙ্গে। সেখান থেকেই প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর সপ্তমীর রাতে প্রেমিকের সঙ্গে বাইকে ঠাকুর দেখতে বেরোয় ওই নাবালিকা। অন্য বাইকে ছিল দুই বন্ধু। প্রত্যেকেই নাবালক। রাতে বারুইপুর শাসন বালক সংঘের প্যান্ডেল দেখে বেরিয়ে বারুইপর কামালগাজি বাইপাসে যায় তারা। সেখান থেকে অন্য প্যান্ডেলে যাওয়ার জন্য ফের বাইকে ওঠে নাবালিকা। এরপর বেগমপুর কাটাখাল বাইপাসে যায়। সেখানে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে খাওয়ানো হয়। অভিযোগ এরপর একটি নির্জন গলিতে ঢুকে প্রেমিকা ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। ভিডিও তুলে হুমকি দেওয়া হয়। এরপর অষ্টমীর দিন সীতাকুণ্ডুর কাছে এক আত্মীয়ের বাড়িতে নামিয়ে দেয়। পরিবারের অভিযোগ নবমীর সকাল থেকে অসুস্থ হয়ে পড়লে বাবা-মাকে খবর দেয় আত্মীয়রা।
    এরপর বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে গণধর্ষণের বিষয়টি জানতে পারে পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে প্রেমিক এরপ তার এক বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। যদিও আরেকজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি চলছে।