গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International পাকিস্তানে হামলা তালিবানের, বাড়ছে মৃত্যু 

    পাকিস্তানে হামলা তালিবানের, বাড়ছে মৃত্যু 

    0
    66
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সেনাবাহিনী শনিবার রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে। রাত থেকে দু’দেশের সীমান্তে চলছে ব্যাপক গোলাগুলি।
    উভয় পক্ষই দাবি করছে, তারা সফল। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে তালিবানের তরফে। এর ফলে পাক-আফগান সীমান্তে ক্রমে উত্তাপ বাড়ছে। প্রতিবেশী ইরান সংযত হওয়ার অনুরোধ করেছে দুই দেশকে। শনিবার আফগান সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, কাবুলে পাকিস্তানি আগ্রাসনের জবাবে তালিবানশাসিত বাহিনী পাকিস্তানে হামলা চালিয়েছে। সীমান্তের বহু জায়গায় পাক নিরাপত্তারক্ষীদের সঙ্গে আফগান সেনার সংঘর্ষ চলছে। পরে তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াত খোয়ারাজম সংবাদ সংস্থা-কে জানান, পাকিস্তানে তালিবানের অভিযান সফল হয়েছে। তবে ফের পাক আগ্রাসন দেখা গেলে তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
    বৃহস্পতিবার পাকিস্তানি সেনা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ। কাবুলের দক্ষিণ-পূর্বে পর পর দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এরপরই সংঘর্ষে জড়ালো দুই দেশ।