গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International সুদখোর ইউনুস খুনি, ফ্যাসিস্ট :  হাসিনা

    সুদখোর ইউনুস খুনি, ফ্যাসিস্ট :  হাসিনা

    0
    38
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজনৈতিক অবসরের যাবতীয় জল্পনা উড়িয়ে প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অডিও বার্তায় বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে সুদখোর, ফ্যাসিস্ট, খুনি, দুর্নীতিগস্ত বলে তোপ দাগার পাশাপাশি গোটা দেশে অভ্যুত্থানের ডাক দিয়েছেন তিনি। দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে বিতাড়িত প্রাক্তন মন্ত্রী ও শিল্পীরা। সেখানেই অডিও বার্তায় হাসিনা বলেছেন, একটা সময়ে স্বাধীনতার যে মন্ত্রে অনুপ্রাণিত হয়েছিলেন, সেই একই মন্ত্রে আবারও গোটা দেশকে উঠে দাঁড়ানোর আহ্বান করছেন তিনি। বর্তমান সরকারকে ফ্যাসিবাদী, দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেগে তিনি বলেছেন,বাংলাদেশে গণতন্ত্র এখন নির্বাসনে, সংবাদপত্রের স্বাধীনতাকে গলা টিপে খুন করা হচ্ছে, মানবাধিকার পদদলিত, সর্বত্র হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও তোলাবাজি চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শেষ করে দেওয়া হচ্ছে।গুরুতর এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের কাছে তাঁর আবেদন, মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠুন। বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করুন।

    মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করা হচ্ছে।একইসঙ্গে শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও তুলে ধরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।