গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata বাছা বাছা কেন্দ্র পরিদর্শনে সিইও

    বাছা বাছা কেন্দ্র পরিদর্শনে সিইও

    0
    12
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে বাছা বাছা কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর পরিদর্শনে যাবেন তিনি।

    তাঁর সঙ্গে রয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্রও। শনিবার সকালেই তাঁরা জেলা সফরে বেরিয়েছেন। যেসব জায়গায় অতীতে সন্ত্রাসের একাধিক ইতিহাস রয়েছে। স্বাভাবিকভাবেই সেই জায়গাগুলো তাঁরা বেছে নিয়েছেন যাতে সুষ্ঠুভাবে সেখানে নির্বাচন করা যায়। এইসব জায়গাগুলোয় কীভাবে নজরদারি চলছে, কীভাবে প্রস্তুতি নিয়েছেন পুলিশ পর্যবেক্ষকরা নিয়েছেন তারই সবিস্তারে খোঁজখবর নেবেন তাঁরা।

    মূলত উত্তরবঙ্গ, জঙ্গলমহলে প্রথম দফার যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে কৌশল নির্বাচন কমিশন নিয়েছিল, দ্বিতীয় দফাতেও সেই স্ট্র্যাটেজির বেশকিছু পরিবর্তন নিয়ে আসা হতে পারে। দ্বিতীয় দফার ক্ষেত্রেও মানুষের প্রত্যাশা পূরণ হয়, সেই চেষ্টাই করবেন।