গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs তরুণীকে ধর্ষণ! গ্রেফতার সরকারি আধিকারিক

    তরুণীকে ধর্ষণ! গ্রেফতার সরকারি আধিকারিক

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভূমি সংস্কার দফতরের এক আধিকারিক-কে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।
    পুলিশ সূত্রে খবর, ধৃত অমিত দে। জানা গিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে। সেসময় নির্যাতিতা বয়সের বিচারে নাবালিকা ছিল। শুধু ধর্ষণই নয়, নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করে রাখা হয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, সম্প্রতি ওই তরুণীর বিয়ে ঠিক হয়েছে। কিন্তু ওই বিয়েতে আপত্তি তুলেছিলেন ওই ব্যক্তি। তরুণী যাতে বিয়ে করতে না পারে, সেজন্য নির্যাতনের সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করাও শুরু হয়েছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত তরুণী ও তাঁর পরিবার পুলিশের দ্বারস্থ হন।
    সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সোমবার রাতে পুলিশ অভিযুক্ত অমিত দে-কে গ্রেফতার করেছে।