গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International মধ্যপ্রাচ্যে পালিত পবিত্র ইদ, শুভেচ্ছা তারেকের

    মধ্যপ্রাচ্যে পালিত পবিত্র ইদ, শুভেচ্ছা তারেকের

    0
    31
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বাংলাদেশে যখন ৩০ রমজান চলছিল, তখন সৌদি আরব-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার ঈদ উদযাপিত হয়েছে। 
    সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ জেলার অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। বরিশাল জেলার পাঁচ সহস্রাধিক পরিবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় ঈদ উদ্‌যাপন করা হয়।
    জেলার প্রায় অর্ধশত মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৩টি গ্রামের বাসিন্দাদের একটি অংশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশবাসী সহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরো সুদৃঢ় করুক।