গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs মন্ত্রী শশী পাঁজার পিএ পরিচয় দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

    মন্ত্রী শশী পাঁজার পিএ পরিচয় দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মন্ত্রী শশী পাঁজার পিএ পরিচয় দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে কদম্বগাছি থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
    জানা গিয়েছে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকায় নীল রঙের বাতি লাগানো একটি গাড়িতে করে এসে বছর ৩৩-র রাজ শঙ্কর নামে ওই যুবক হুমকি দিচ্ছিলেন। এমনকি পুলিশ অফিসারদের সঙ্গে তাঁর যোগাযোগের কথা বলে হুমকি দিতে থাকেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। এরপরেই কদম্বগাছি ফাঁড়ির পুলিশ রাজ শঙ্করকে আটক করে থানায় নিয়ে যায়।
    জিজ্ঞাসাবাদে জানা যায় রাজ শঙ্করের সঙ্গে মন্ত্রী শশী পাঁজার কোনও সম্পর্ক নেই। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটি।