
বিহার নির্বাচনের পর এবার ধাক্কা লালু প্রসাদ যাদবের পরিবারে। রোহিণীর পর এবার বাড়ি ছাড়লেন লালু প্রসাদের আরো তিন কন্যা।
লালু প্রসাদ যাদবের তিন কন্যা রাজলক্ষী, রাগিনী এবং চন্দা তাদের সন্তানদের নিয়ে পাটনার বাসভবন ছেড়ে দিল্লিতে চলে গিয়েছেন। আর ফলে ক্রমে লালু প্রসাদের পরিবারের ফাটল আরো স্পষ্ট হচ্ছে। সদ্য সমাপ্ত বিহার নির্বাচনে আরজেডির আসন সংখ্যা ৭৫ থেকে কমে ২৫ এ নেমে এসেছে।
এই আবহে এরকম খবর প্রকাশ্যে এসেছে। লালু প্রসাদের কন্যা রোহিনী আচার্য রাজনীতি ছাড়ার ও পরিবারকে অস্বীকার করার কথা ঘোষণা থেকেই সমস্যার সূত্রপাত। সূত্রের খবর গত দুই দিনের ঘটনায় তারা গভীর মর্মাহত। বর্তমানে তাদের পরিবারে কেবল লালু প্রসাদ , রাবড়ি দেবী ও মিশা ভারতী রয়েছেন।








