গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভারত সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

    ভারত সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

    0
    133
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রবিবার ভারত সফরে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। আমেরিকার বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, দু’দিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
    দিল্লি আইআইটিতে বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনাসভাতেও যোগ দেবেন। সরকারি সূত্রে খবর, আলোচনার সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, আদানিদের বিরুদ্ধে ঘুষের মামলা, আমেরিকা ও কানাডার মাটিতে খলিস্তানপন্থীদের তৎপরতা, ফৌজদারি মামলায় ডোভালকে আমেরিকার আদালতের সমনের পাশাপাশি আলোচনায় আসতে পারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিও। দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলাপচারিতায় ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি-র ভারত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠক এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গও আসবে বলে জানা গিয়েছে। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
    বিদায়ী ডেমোক্র্যাট সরকার নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে সালিভানের এটাই শেষ বিদেশ সফর। ২০ জানুয়ারি ওই পদে বসবেন ট্রাম্পের মনোনীত মাইকেল ওয়াল্টজ।