গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata দুলালের প্রতিবেশীর বাড়িতে বসেই খুনের ছক, সিবিআই চান শুভেন্দু

    দুলালের প্রতিবেশীর বাড়িতে বসেই খুনের ছক, সিবিআই চান শুভেন্দু

    0
    121
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মালদার তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের পরিকল্পনা করা হয়েছে তাঁর প্রতিবেশীর বাড়িতে বসেই। অমিত রজকের গ্রেফতারিতে সেই দাবিই জোরালো হচ্ছে। কারণ দুলাল সরকারের বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে থাকেন অমিত।

    তবে মূল চক্রান্তকারী হিসেবে পুলিশের তদন্তে যাঁর নাম উঠে এসেছে সেই রোহনের এখনও কোনও হদিশ পায়নি পুলিশ। দুলাল সরকার খুনে অভিজিৎ ঘোষ মালদার ইংরেজবাজারের বাসিন্দা এবং অমিত রজক ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা এই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁদের আদালতে তোলা হলে ১৩ দিনের পুলিশ হেফাজত হয়েছে। এদিকে মালদহ জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারের খুনের তদন্ত সিবিআইকে দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

    রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নেইই, তৃণমূলের নেতাদেরও নিরাপত্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন না। তিনি চান এই মামলার তদন্ত আদালতের নজরদারিতে করুক সিবিআই। তাহলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে।