গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata স্নাতকোত্তর উত্তীর্ণ, পদে যোগ দিতে না ৮৭১ চিকিৎসক!

    স্নাতকোত্তর উত্তীর্ণ, পদে যোগ দিতে না ৮৭১ চিকিৎসক!

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ হয়ে গিয়েছেন। কাউন্সেলিংও শেষ। তার পরেও সিনিয়র রেসিডেন্ট পদে যোগ দিতে পারছেন না ৮৭১ জন চিকিৎসক-পড়ুয়া। সূত্রের খবর, তাঁদের কাজে যোগ দেওয়ার ছাড়পত্র আটকে রয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে।
    কী কারণে আটকে রয়েছে তা স্বাস্থ্য দফতরও তাঁদের কাছে স্পষ্ট করছে না বলেই অভিযোগ ওই চিকিৎসক-পড়ুয়াদের। যদিও খোদ স্বাস্থ্য প্রশাসনের অন্দরের খবর, ওই চিকিৎসক-পড়ুয়াদের সিংহভাগই আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাই শীর্ষ স্তরে এমন অনীহা। এহেন পরিস্থিতিতে চিকিৎসক মহলের একাংশের প্রশ্ন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও রকমের ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর জি কর আন্দোলনের নেতৃত্বে থাকা অনিকেত মাহাতোর কথায়, অনুমোদন কেন মিলছে না তা জানতে স্বাস্থ্য ভবনে গেলেও স্পষ্ট কোনও উত্তর মিলছে না। ৮৭১ জনের মধ্যে প্রায় ৯০ শতাংশ আন্দোলনের সামনের সারিতে ছিলেন। সেই কারণেই প্রশাসনের এমন মনোভাব বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত পরীক্ষা হয়েছিল। ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি। কাউন্সেলিংয়ের জন্য ৬ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।
    ২৫ মার্চ সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে ওই ৮৭১ জনের মধ্যে কে কোন কলেজে এসআর পদে যোগ দেবেন তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এপ্রিলের প্রথম দিকে ওই নিয়োগের ফাইল নবান্নে পাঠানো হলেও এখনও পর্যন্ত কোনও অনুমোদন মেলেনি। ফলে ওই স্নাতকোত্তর উত্তীর্ণেরা কর্মহীন অবস্থায় রয়েছেন। মিলছে না বেতনও।