
পশ্চিম এশিয়ায় ফের হামলার মুখে ব্রিটিশ সেনা বাহিনী। বাহরিনের পরে এবার সাইপ্রাসে হামলা চালানো হল। সাইপ্রাসের আক্রোতিরিতে ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দু’টি ড্রোন হামলা চালিয়েছিল ইরান। তার মধ্যে একটি ধ্বংস করা গিয়েছে। অন্যটি রানওয়েতে আছড়ে পড়েছে। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে এখনই কোনও মন্তব্য করছেন না ব্রিটিশ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, রবিবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার দাবি করেন, ইরানে প্রাথমিক হামলার সঙ্গে তাঁরা জড়িত ছিলেন না। পরবর্তী সময়ে মার্কিন সেনাকে শুধুমাত্র আত্মরক্ষামূলক উদ্দেশ্যেই কয়েকটি ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন স্টার্মার। তাঁর পরেই এই হামলার মুখে পরে ব্রিটিশ সেনা। ইতিমধ্যে, হামলার পরেই পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ।






