গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া

    প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স

    ফ্রান্স, ব্রিটেন ও কানাডার পর এবার প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া। রাষ্ট্রসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।আলবানিজ বলেছেন, এটি অস্ট্রেলিয়ার সার্বভৌম সিদ্ধান্ত।

    এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের প্রয়োজন নেই।তিনি আরও জানিয়েছেন,তার সরকার অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।উল্লেখ্য ফ্রান্স, ব্রিটেন ও কানাডা যখন প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করে, তখন অস্ট্রেলিয়ার ওপরও আন্তর্জাতিকভাবে চাপ বাড়তে থাকে।তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, স্বীকৃতির সঙ্গে কিছু শর্তও জুড়ে থাকবে। এর মধ্যে রয়েছে,ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা,গাজায় হামাসের নিয়ন্ত্রণ শেষ হওয়া এবং প্যালেস্টাইন কর্তৃপক্ষের কাঠামোগত সংস্কার।

    সরকারি সূত্র জানায়, এই বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।উল্লেখ্য, বিশ্বে ইতিমধ্যে ১৪০টির বেশি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে কেবল চীন ও রাশিয়া এ স্বীকৃতি দিয়েছে।