গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভারত থেকে পণ্য নেবে না অ্যামাজন-ওয়ালমার্ট

    ভারত থেকে পণ্য নেবে না অ্যামাজন-ওয়ালমার্ট

    0
    154
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার পর বড় ধরনের ধাক্কা খেয়েছে রপ্তানি খাত।৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর আমেরিকার ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপসহ বড় বড় মার্কিন রিটেইলাররা ভারত থেকে অর্ডার স্থগিত করেছে।

    ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছেন,মার্কিন ক্রেতারা ই-মেইল এবং চিঠির মাধ্যমে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখতে বলেছে। শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদেরই এই বোঝা বহন করতে বলেছে।বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা দ্বিগুণ শুল্কের জেরে আমেরিকায় ভারতীয় পণ্যের রপ্তানি খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এবং এতে আমেরিকাগামী অর্ডার ৪০ থেকে ৫০ শতাংশ কমে যেতে পারে।ফলে ভারতের ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে।উল্লেখ্য ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্ডো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো ভারতীয় বড় বড় রপ্তানিকারকদের পণ্য বিক্রির ৪০ থেকে ৭০ শতাংশই আমেরিকাভিত্তিক।

    এছাড়া ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে আমেরিকাই সবচেয়ে বড় রপ্তানির বাজার। ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩৬.৬১ বিলিয়ন ডলারের রপ্তানির ২৮ শতাংশই গেছে আমেরিকায়। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো দেশগুলোর কাছে অর্ডার হারাতে পারে, যাদের ওপর বর্তমানে ২০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে।