গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কলকাতা-সহ ৬ শহরে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং-এ নিষেধাজ্ঞা 

    কলকাতা-সহ ৬ শহরে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং-এ নিষেধাজ্ঞা 

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কলকাতা-সহ দেশের ৬ শহরে ম্যানহোলে মানুষ নামিয়ে সাফাই কাজে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলার শুনানি ছিল।
    সেখানেই ১৩ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের প্রধান নির্বাহী আধিকারিকদের এই সংক্রান্ত হলফনামা জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। রিপোর্টে বিশদ জানাতে হবে, কী ভাবে এবং কখন ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ওই মামলায় পরবর্তী শুনানি রয়েছে। তার এক সপ্তাহ আগেই বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে।অতীতে বহুবার ম্যানহোলে সাফাইয়ের কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে একাধিক মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। ২০১৩ সালে দেশে আইন তৈরি হয়েছিল এই ব্যবস্থাকে নিষিদ্ধ ঘোষণা করে।
    অথচ আইনের ফাঁক গলে এখনও দেশের বিভিন্ন রাজ্যে কোনও সুরক্ষা ছাড়াই ম্যানহোলে মানুষ নামানোর মতো ব্যবস্থা চালু রয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ২০২৩ সালে কেন্দ্রকে রাজ্যগুলির সঙ্গে কথা বলে এ সংক্রান্ত খতিয়ান তৈরির নির্দেশ দেয় শীর্ষ আদালত।