গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পুণ্যার্থীদের উপরে জনতা, পদপিষ্টের বর্ণনা পুলিশের 

    পুণ্যার্থীদের উপরে জনতা, পদপিষ্টের বর্ণনা পুলিশের 

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    সঙ্গমস্থলের কাছে বসে থাকা পুণ্যার্থীদের উপর দিয়ে চলে গিয়েছিল উন্মত্ত জনতা। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার বর্ণনা দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
    গুরুতর আহতের সংখ্যা কমপক্ষে ৬০। প্রয়াগরাজের ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, ব্রাহ্মমুহূর্তের আগে রাত ১টা থেকে ২টোর মধ্যে আখড়া মার্গে বহু মানুষের ঢল নেমেছিল। ফলে ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড। সে সময় অনেক পুণ্যার্থী সঙ্গমস্থলের আশপাশেই শুয়ে কিংবা বসে অপেক্ষা করছিলেন। ব্যারিকেড ভেঙে যাওয়ায় তাদের মাড়িয়েই এগিয়ে যায় উন্মত্ত জনতা।
    পদপিষ্টের ঘটনায় পরিবারের দুই সদস্যকে হারানো এক মহিলা আবার জানিয়েছেন, সে সময় অন্য ব্যারিকেডগুলি খুলে দিলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না। জৌনপুরের বাসিন্দা ওই মহিলা পরিবারের সদস্যদের সঙ্গে পুণ্যস্নান সারতে মহাকুম্ভে এসেছিলেন। কিন্তু একসঙ্গে ফেরা আর হল না।