গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk আমেরিকার লাল তালিকায় বাংলাদেশ

    আমেরিকার লাল তালিকায় বাংলাদেশ

    0
    143

    মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ ২১ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।ওই পোস্টে জানানো হয়েছে, লাল তালিকাভুক্ত ২১টি দেশের জন্য চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি রয়েছে।

     

    এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা।উল্লেখ্য,৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়।সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, অসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না।সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এতে আরও বলা হয়, এই সময় স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে। তাই মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, দেশগুলোতে বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস–ট্রেন স্টেশন, বাজার বা শপিংমল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল ক্যাম্পাস এবং সরকারি বিল্ডিং আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। তাই মার্কিন নাগরিকরা যেন সতর্ক থাকে।বাংলাদেশ ছাড়াও ঝুঁকিপূর্ণ ২১ দেশের তালিকায় থাকা অন্য দেশগুলো হলো আফগানিস্তান, বেলারুশ, বুরনিকা ফাসো, মিয়ানমার, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।