
উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুপ্ত ২০২৫-এর প্রস্তুতি চলছে জোরকদমে। কোনও রকম খামতি রাখতে চাইছে না যোগী আদিত্যনাথ সরকার।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভমেলা উপলক্ষ্যে আসবেন ভক্তরা। তাই উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা উপলক্ষ্যে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিফাটি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। মধ্য রেল ৩৪টি বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আগামী বছর প্রয়াণগরাজে ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহা কুম্ভমেলা চলবে। এখন থেকেই নানা অবতারে বিভিন্ন আখড়াতে ভিড় জমাচ্ছেন সাধুরা। মহাকুম্ভ উপলক্ষ্যে লক্ষ লক্ষ ভক্তদের জন্য বিশেষ বিমান চালানোর। ঘোষণা করেছে স্পাইসজেট। দেশের প্রধান শাহরগুলো থেকে বিশেষ বিমান চালানো হবে। থাকবে বিশেষ নৌকার ব্যবস্থাও।
বিশেষ ট্রেনগুলি মুম্বই, পুণে, নাগপুর-সহ দেশের বিভিন্ন প্রান্তের শহরগুলির মধ্যে চলাচল করবে। শুক্রবার থেকেই এই বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিং শুরু হয়েছে।








