
নীল নদের জল বণ্টন ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে মিসর ও সুদান। একই সঙ্গে বিতর্কিত গ্রান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম ,জিইআরডি ইস্যুও থাকবে আলোচনায়।
ইথিওপিয়া ও মিসরের মধ্যকার জল বণ্টন সমস্যা সমাধানে মার্কিন প্রেসিডেন্টেকে স্বাগত জানিয়েছে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং সুদানের সার্বভৌম কাউন্সিলের চেয়ারম্যান আবদেল ফাত্তাহ আল-বুরহান। সোশ্যাল মিডিয়া এক্সে এক বিবৃতিতে মিসরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল- সিসি নীল নদ ইস্যুতে ট্রাম্পের আগ্রহের প্রশংসা করেছেন। তিনি নীল নদকে ,মিসরীয় জনগণের জীবনরেখা হিসেবে উল্লেখ করেছেন।সিসি বলেছেন, আন্তর্জাতিক আইনের নীতির ভিত্তিতে কোনও পক্ষের ক্ষতি না করে সবার যৌথ স্বার্থ নিশ্চিত করে নীল অববাহিকার দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও আন্তরিক সহযোগিতায় মিসর প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও জানান, এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে নীল নদ ইস্যুতে আগ্রহের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং মিসরের জল নিরাপত্তা নিয়ে উদ্বেগ পুনর্ব্যক্ত করা হয়েছে।
পাশাপাশি ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি সমর্থন এবং ভবিষ্যতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।অন্যদিকে, এক্সে দেওয়া এক পোস্টে সুদানের রাষ্ট্রসংঘ সমর্থিত সামরিক বাহিনীর নেতা আবদেল ফাত্তাহ আল-বুরহানও জানিয়েছেন, ট্রাম্পের এই উদ্যোগ ও মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত এবং সমর্থন করে সুদান।









