গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National হরিয়ানায় গাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

    হরিয়ানায় গাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

    0
    54
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    হরিয়ানার সোনিপতে অফিস থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় থাকা এক তরুণীকে তিন যুবক ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

    ঘটনার পর পুলিশের অভিযান শুরু হয়, এবং এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, হরিয়ানার আইটিআই চকে ওই তরুণী অফিস থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁর নিজের গ্রামের বাড়ি ফিরতে যাওয়ার কথা ছিল। এই সময় তিন যুবক তার কাছে এসে নিজেদের গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন এবং বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লিফট দেওয়ার প্রস্তাব দেন। তরুণী তাদের কথা বিশ্বাস করে গাড়িতে ওঠেন।অভিযোগের ভিত্তিতে জানা গেছে, যুবকরা জোর করে তরুণীকে মদ্যপান করান। এর পর তিনি অচেতন হয়ে পড়লে তিন যুবক ধর্ষণ করেন।

    পরে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর তরুণী পরিবারের সদস্যদের সব ঘটনা জানান, এবং সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ তদন্তে নেমে শনিবার এক অভিযুক্ত সুমিতকে গ্রেফতার করেছে। পুলিশ আধিকারিক নিধি নয়ন জানিয়েছেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও দু’জন যুবক এখনও পলাতক, তাদের খুঁজে বের করার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।