গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment বিগ বস প্রতিযোগীকে ‘সন্ত্রাসবাদী’ তকমা

    বিগ বস প্রতিযোগীকে ‘সন্ত্রাসবাদী’ তকমা

    0
    215
    ছবি সৌজন্যে : এক্স

    সমাজকর্মী তথা কাশ্মীরের অভিনেত্রী ফারাহানা ভাট তার ব্যক্তিদের জন্য ফ্যান ফলোয়ারদের কাছে বেশ প্রিয়। সম্প্রতি বিগ বস ১৯-এ নজর কাড়লেও আরেক প্রতিযোগী অমল মালিকের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়িয়ে ফের চর্চায় তিনি।

    এবার কাশ্মীরি অভিনেত্রীকে সন্ত্রাসবাদী’র তকমা দিয়ে বসেছেন সেই অমলের কাকিমা রোশন গ্যারি।রোশন বলিউডে ট্যালেন্ট ম্যানেজার হিসেবে পরিচিত।সম্প্রতি তাকে এক সাক্ষাৎকারে বিগ বস-এর প্রতিযোগীদের নিয়ে মন্তব্য করতে বলা হলে ফারহানাকে ঘিরে এমন মন্তব্য করে বসেন তিনি। ফারহানার প্রসঙ্গ আসতেই রোশন বলেন,ও হচ্ছে শয়তান। সন্ত্রাসবাদীও বলা যেতে পারে। এটা বলতে চাইনি।কিন্তু এমন কিছু লোক তো রয়েছে, যারা মানুষকে খুন করে তার রক্তপান করার পরেও হাসতে থাকে। ও হচ্ছে তেমনই।এমন মন্তব্যের পর এর পাল্টা উত্তর দিয়েছে ফারহানার সহযোগী দল। কাশ্মীর থেকে আসার জন্যই কি এমন তকমা দেওয়া হল অভিনেত্রীকে? সেই প্রশ্নও উঠেছে।সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তারা লিখেছেন, ফারহানা ভাট খুব মার্জিতভাবে খেলছে এবং মানুষের মন জয় করছে। কিন্তু সম্প্রতি ওকে সন্ত্রাসবাদী বলা হয়েছে, যা আমাদের খুব আঘাত করেছে।

    ফারহানা সব সময়ই নিজের দেশ নিয়ে খুব গর্বিত।উল্লেখ্য,শান্তিকর্মী হিসেবে পরিচিত ফারহানা নিজের রক্ষণশীল পরিবারের বেড়াজাল ভেঙে অভিনয় জগতে এসেছেন।