
কুকুর, ট্র্যাক্টরের পর এবার বিড়ালের নামে বাসিন্দা শংসাপত্রের আবেদন করা হয়েছে বিহারে, এই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আবেদনকারীর নাম ক্যাট কুমার, বাবার নাম ক্যাটি বস এবং মায়ের নাম ক্যাটিয়া দেবী। এই আবেদন নজরে আসতেই নড়েচড়ে বসেছে রোহতাস প্রশাসন।
মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, রোহতাসের জেলা ম্যাজিস্ট্রেট উদিতা সিং রাজস্ব কর্মকর্তা কৌশল প্যাটেলকে নির্দেশ দিয়েছেন নাসরিগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে। সেইমতোই তদন্ত এগোচ্ছে।
এদিকে নিজেদের এক্স হ্যান্ডেলে একথা তুলে ধরে বিহারে বর্তমানে কী চলছে তা নিয়ে প্রশ্ন করেছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।









