গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ফৌজদারি মামলা দোষী সাব্যস্ত মেধা পাটেকর

    ফৌজদারি মামলা দোষী সাব্যস্ত মেধা পাটেকর

    0
    440
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দিল্লির বর্তমান লেফটেন্যান্ট বিনয় কুমার সাক্সেনার দায়ের করা মানহানি মামলায় সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন পরিবেশ কর্মী মেধা পাটেকর। সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি এন কোটিম্বর সিংয়ের বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়ে সিলমোহর দিয়েছে।
    তবে আদালত মেধা পাটেকরকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বাতিল করেছে। নতুন নিদেশ অনুযায়ী তাঁর কারাদণ্ডের পরিবর্তে জামিনের বন্ড দিতে হবে এবং প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকার শর্ত সরিয়ে দেওয়া হয়েছে। ২০০১ সালে বিনয় কুমার সাক্সেনা আহমেদাবাদ ভিত্তিক এনজিও ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ এর প্রধান ছিলেন, তখনই মেধা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
    তাঁর অভিযোগ ছিল, ২০০০ সালের ২৪ নভেম্বর মেধা পাটেকর দীলিপ গোহিল নামে এক সাংবাদিককে একটি প্রেস নোট ইমেল করেছিলেন, যা পরে গুজরাটি ভাষায় প্রকাশিত হয়েছিল এবং সাক্সেনার দাবি অনুযায়ী সেই নোটে তাঁর মানহানি করা হয়েছিল।