
প্রখ্যাত এলিজাবেথ স্পার্কলসের গল্প। টিভির এই ফিটনেস শো তারকার ক্যারিয়ার পড়তির দিকে। নিজের ৫০তম জন্মদিনের দিনই তিনি জানতে পারেন যে তাঁর বিকল্প খোঁজা হচ্ছে। মরিয়া হয়ে ব্ল্যাক মার্কেট ড্রাগ নিতে চান তিনি। কিন্তু ঘটনা ঠিক তাঁর মতো হয় না।
এলিজাবেথ চেয়েছিলেন, ব্ল্যাক মার্কেট ড্রাগ নিয়ে উন্নততর ভার্সণে হাজির হতে। কিন্তু নিজের সিদ্ধান্ত দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। গত বছর মুক্তি পাওয়া কোরেলি ফারজার আলোচিত বডি–হরর সিনেমা দ্য সাবট্যান্স-এর গল্প এটা। তবে তারকাদের কসমেটিক সার্জারি আর গোপন কিছু নয়,তারকারা এখন নিজেরাই জানাচ্ছেন, কোন ডাক্তার কী করলেন। চেহারার একটু কাজ করানো নিয়ে মুখ খোলার বিষয়টি আর ট্যাবু নেই। হলিউড তারকারা এখন খোলাখুলি বলছেন, কার হাতে নিজেকে বদলে ফেললেন তাঁরা।চলতি সপ্তাহেই টেলিভিশন অনুষ্ঠানে মার্কিন টিভি তারকা রিকি লেক জানিয়েছেন,তিনি সম্প্রতি কসমেটিক সার্জারি করে মুখ ও গলার নিচের অংশের বদল করিয়েছেন।ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ উইথ অ্যান্ডি কোহেন অনুষ্ঠানে লেক বলেছেন, মুখের নিচের অংশ আর গলার একটা লিফট করিয়েছেন।নিজের ফলাফল দেখে ভীষণ খুশি রিকি লেক সার্জনের নামও জানিয়ে দিয়েছেন,অ্যালেন ফুলাড সেরা, অনেককেই তাঁর কাছে পাঠিয়েছেন মার্কিন টিভি তারকা রিকি লেক। এদিকে এর আগেও কসমেটিক সার্জারি করে আলোচনায় এসেছিলেন ক্রিস জেনার, যাঁর ফ্রেশ লুক নিয়ে কৌতূহল তৈরি হয় অনলাইনে।বলা হচ্ছে, নিউইয়র্কের চিকিৎসক স্টিভেন লেভিনের মাধ্যমে তিনি কিছু সৌন্দর্যবর্ধন করিয়েছেন। চিকিৎসক লেভিন নিজেকে দক্ষ সার্জন হিসেবে দাবি করেন। তিনি বলেছেন, চেহারা, ত্বক ও স্তনের সৌন্দর্যবর্ধনে তিনি খুব পারদর্শী।ওদিকে,ক্রিস জেনারের মেয়ে কাইলি জেনারও এখন অস্ত্রোপচার নিয়ে মুখ খুলেছেন।এক টিকটক ইউজারের প্রশ্নের জবাবে কাইলি নিজেই জানিয়েছেন তাঁর স্তন সার্জারির বিস্তারিত তথ্য। টিকটকে র্যাচেল লিয়ারি নামের একজনের প্রশ্নের উত্তরে নিজের স্তনের সৌন্দর্যবর্ধন নিয়ে সবিস্তার তথ্য দিয়েছেন তিনি।এদিকে ল্যাগুনা বিচ তারকা ক্রিস্টিন কাভালারিও নিজের পডকাস্টে জানিয়েছেন, তিনি আবার স্তনের সার্জারি করিয়েছেন। তিনি বলেছেন, বুঝেছিলেন যে তাঁর আগের সার্জারির অনেক কিছু ঠিকঠাক নেই। পরে ধরা পড়ে, একটি ইমপ্ল্যান্ট ফেটে গেছে।অন্যদিকে,মার্টিন সিরিজের তারকা টিশা ক্যাম্পবেল জানিয়েছেন, তিনি মামি মেকওভার করিয়েছেন। তিনি বলেছেন,বাচ্চা হওয়ার পর শরীরে বাড়তি চামড়া ছিল, কিছু জায়গা ঝুলে পড়েছিল, সব টানটান করে দিয়েছে। টিশা আরও বলেছেন, তিনি একজন সিঙ্গেল মা, এখনো ডেটিং করছেন না। শুধু নিজেকে ভালো লাগার জন্য এটা করেছেন।
তবে যাঁর চেহারা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তিনি এই বিষয় নিয়ে একেবারেই চুপ, তিনি লিন্ডসে লোহান। যদিও দুবাইয়ের লুসিয়া ক্লিনিকের ঘন ঘন যাতায়াত থেকেই অনেক কিছু অনুমান করা যাচ্ছে। ক্লিনিকটির ওয়েবসাইটেও দেওয়া আছে, লোহান সেখানে সৌন্দর্যবর্ধনের জন্য গিয়েছিলেন।









