গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Entertainment বিচ্ছেদ নিয়ে আমির

    বিচ্ছেদ নিয়ে আমির

    0
    145
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আমির খান,বছর তিনেক আগে লাল সিং চাড্ডা’র বক্স অফিস ব্যর্থতার পর কার্যত লাপাত্তা হয়েছিলেন। তবে মুক্তির অপেক্ষায় থাকা নিজের নতুন সিনেমা সিতারে জমিন পার-এর প্রচারে আবার সরব আমির।

    বিভিন্ন সাক্ষাৎকারে ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।সব সাক্ষাৎকারেই ঘুরেফিরে এসেছে বিচ্ছেদ প্রসঙ্গ। রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সংসার টেকেনি। কিছুদিন আগেই গৌরি স্প্র্যাটের সঙ্গে নতুন সম্পর্কের কথা জানিয়েছেন। সম্প্রতি রাজ সামানির পডকাস্টে হাজির হয়ে বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন অভিনেতা আমির। অকপটে স্বীকার করেছেন, রিনাকে বিয়ের সিদ্ধান্ত ছিল একেবারেই হঠকারী। আমির খান জানিয়েছেন,অতীত অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন। জীবনে সবচেয়ে বড় কোনো আফসোস আছে কি না, এমন প্রশ্নে আমির বলেছেন,ভুল তো অনেক করেছেন। একটা নয়। রিনা আর তিনি খুব তাড়াতাড়িই বিয়ে করে ফেলেছিলেন। আমির খান তখন ২১, রিনা ছিলেন ১৯। তবে এটা ভাববেন না, বলছেন রিনাকে বিয়ে করাটা ভুল ছিল। বলছেন, সময়টা হয়তো সঠিক ছিল না। রিনার সঙ্গে তাঁর জীবনটা খুব ভালো কেটেছে। রিনা দারুণ একজন মানুষ। একসঙ্গে বড় হয়েছেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসাও আছে। তবে আমির খান মনে করেন না এত ছোট বয়সে কারও এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত, তা–ও আবার এমন তাড়াহুড়া করে। উল্লেখ্য তখনই অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছেন আমির, আর তাঁদের বিয়ের বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন দুজন।পডকাস্টে আমির আরও বলেছেন, এটা শুধু একটা উদাহরণ। বাস্তব জীবনের সবচেয়ে বড় উপহার ইরা আর জুনাইদকে ওই বিয়ের মাধ্যমেই পেয়েছেন। তিনি ও রিনা ১৬ বছর একসঙ্গে কাটিয়েছেন। কেউ চাইলে একে ভুল বলতে পারেন, কিন্তু মনে করেন, ওটা না হলে আজ আমির এখানে থাকতেন না।

    আমির ও রিনার বিচ্ছেদের একটি বড় কারণ নিয়েও কথা বলেছেন তিনি। বলেছেন তিনি তখন সিনেমায় ডুবে ছিলেন। সেটাই ছিল রেড ফ্ল্যাগ। একপ্রকার কাজের নেশায় বুঁদ ছিলেন, বলেছেন আমির খান।