গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata কোনও জবাবই দিতে চাইছেন না সিইও :তৃণমূল

    কোনও জবাবই দিতে চাইছেন না সিইও :তৃণমূল

    0
    16
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার প্রায় কোনও তথ্যই দিতে পারছে না, অভিযোগ করেছে শাসকদল তৃণমূল। শুক্রবার বিকেলে অরূপ বিশ্বাস, শশী পাঁজার নেতৃত্বে ৪ সদস্যের তৃণমূলের প্রতিনিধি সিইওর সঙ্গে বৈঠকের পর অভিযোগ করেছেন দিল্লি থেকে বিজেপি বা জ্ঞানেশ কুমারের ক্লিয়ারেন্স না পেলে প্রায় কোনও প্রশ্নেরই জবাব দিতে চাইছেন না সিইও আগরওয়াল বা তাঁকে বারণ করা হয়েছে।

    একইসঙ্গে একাধিক অভিযোগের কথা তুলে ধরার সিইও দফতরের তরফে তথ্য দিতে রাজি হয়েছে। কত ফর্ম ৬ জমা পড়েছে, সিসিটিভি ফুটেজ সহ তথ্য দেবে নির্বাচন কমিশন। অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্তির আবেদন জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এতের বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়। এরপর সাংবাদিক বৈঠকে শশী পাঁজা, অরূপ বিশ্বাসরা জানিয়েছেন অবৈধভাবে সাড়ে ১০ হাজার ফর্ম ৬ জমা দেওয়া হয়েছে।

    প্রথমে এটা মানতেই চাইছিল না কমিশন। কিন্তু শুক্রবারের বৈঠকের পর কমিশন রাজি হয়েছে সিসিটিভি পুটেজ প্রকাশ করা হবে। আর যারা জমা দিয়েছে তাদের তালিকাও প্রকাশ করবে।